বঙ্গবন্ধু বাঙালি জাতির এক শক্তির আধার, এক আনুপ্রেরণার নাম। আমরা তার মুখেই বলতে শিখেছি, শিখেছি প্রতিবাদের ভাষা, শিখেছি অন্যায় আবিচারকে চূর্ণ করে কিভাবে নিজেদের আত্মমর্যাদা প্রতিষ্ঠা করতে হয়, কিভাবে সত্যকে নিয়ে বাঁচতে হয় তা।
আগস্ট মাসে আমারা এই মহান নেতাকে হারিয়েছি, কিন্তু তাঁর আদর্শ, নীতি, চারিত্রক দৃঢ়তা এবং সেই অমূল্য বাণীগুলো নিশ্চয়ই আমাদের মাঝে থেকে হারিয়ে যায়নি, হারিয়ে যায়নি ৭ই মার্চের সেই কালজয়ী ভাষণ, হারিয়ে যেতে দেয়া হয়নি কারাগারের অন্ধকার প্রকোষ্ঠের লেখনীগুলোকে, যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনন্য উপহার।
আমাদের উচিত এই মহান নেতার জীবন থেকে প্রাপ্ত প্রতিটি শিক্ষাকে নিজের মাঝে ধারণ করে জাতির বৃহৎ স্বার্থে তাঁর সঠিক প্রয়োগ, নিশ্চয়ই সেই শিক্ষার বিক্রি নয়।
Comments
Post a Comment